শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:২৭, ১৬ মে ২০২৬
বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা উত্তরপাড়া এলাকার আশরাফ উদ্দিনের ছেলে সাব্বির (৩১) ও একই থানার পূর্ব কুশিয়ারা এলাকার মৃত দ্বীল মোহাম্মদ মিয়ার ছেলে জহিরুল ইসলাম রাকিব (৩২)।
আটককৃতদের শনিবার (১৬ মে) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত শুক্রবার (১৫ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা রাতের বেলায় অযথা ঘুরাঘুরি করার সময় চোর ও ছিনতাইকারী সন্দেহে এদেরকে আটক করা হয়।