শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৩১, ১৬ মে ২০২৬
বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ী এলাকার মৃত আলী নূর মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী এনামুল (৩৮)।
একই উপজেলার বন্দর ইউনিয়নের মিনার বাড়ী এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সুমন (২৫) ও একই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার লুৎফর রহমানের ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কামরুল হাসান (৪২)।
ধৃতদের শনিবার (১৬ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার (১৫ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকার ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।