শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৫৭, ১৬ মে ২০২৬
দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠের কুরবানির পশুর হাটের কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকালে কুরবানির পশুর হাটে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ হাটের কার্যক্রম শুরু করা হয়।
দোয়া ও মিলাদ শেষে হাটের ইজারাদার বাবুল প্রধান বলেন আমাদের পশুর হাটে সর্বাক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করা। জাল নোট শনাক্তকরন, আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল ধরনের সু-ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া সার্বক্ষনিক পশু চিকিৎসা ব্যবস্থা, হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হয় এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। হাটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, মাসুদুর রহমান মাসুদ, জাকির হোসেন, ইস্রাফিল প্রধান, জুয়েল প্রধান, জাহাঙ্গীর আলম প্রধান, নুরুন নাহার, হারুন মাস্টার, হাজী নুরুল ইসলাম, মোহাম্মদ শোয়েব ।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম মিন্না, দেলোয়ার হোসেন, রাকিব প্রধান, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।