নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২৫, ১৭ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (১৭ মে) সকালে র‌্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কের ‘১০ তলা’ এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে। এসময় এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে থাকা সোহেল রানাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোহেল রানা কুমিল্লার সদর দক্ষিণ থানার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তিনি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে মাদকের বড় চালান সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন