নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে বহুতল ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও জ্বলছে চুলা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৩০, ১৭ মে ২০২৬ | আপডেট: ২০:৩১, ১৭ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জ হাউজিংয়ে বহুতল ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলেও জ্বলছে চুলা

সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নং ওয়ার্ড আটি হাউজিং আবাসিক এলাকার একটি ভবনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন তিতাস কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করলেও ভবনটিতে ফের অবৈধ সংযোগ দিয়ে ১৮ টি চুলা অবৈধভাবে ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এর ফলে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি এ ভবনটি দেখে অন্যান্য ভবনেও গ্যাস চুরির হিড়িক পড়েছে।  

জানাগেছে, আটি হাউজিং ২ নং রোডের মসজিদের  বিপরীত পাশে সাদা রংয়ের ছয়তালা ভবনটিতে অবৈধ গ্যাস বিচ্ছিন্নের পর অবৈধভাবে পূনরায় সংযোগ করেছেন ওই ভবনের মালিক আজিজ। ভবনটিতে মোট রয়েছে ১৮ টি ফ্ল্যাট। ভবনটিতে অবৈধভাবে গ্যাসের রাইজার টেনে প্রতিটি ফ্ল্যাটেই চুলা ব্যবহার হচ্ছে। 

ভাড়াটিয়াদের কাছ থেকে গ্যাস বিল বাবদ ১ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে ভবন মালিক আজিজ। আজিজের অবৈধ গ্যাস সংযোগটি নারায়ণগঞ্জ তিতাস কর্তৃপক্ষ বিচ্ছিন্ন করলেও তা পূনরায় সংযোগ দিয়ে সরকারের লাখ লাখ টাকা গ্যাস চুরি করছে আজিজ। বছরে সরকারের ২ লাখ ৩৩ হাজার ২ শত ৮০ টাকা গ্যাসের আত্মসাৎ করছে আজিজ। আজিজের এ ভবন থেকে গত ১৫ বছরে অবৈধ গ্যাস ব্যবহার হয়েছে প্রায় ৩০ লাখ টাকার। 

 হাউজিং এলাকার বাসিন্দারা জানায়, হাউজিং মসজিদের বিপরীত পাশে আজিজের ছয়তলা ভবনের প্রত্যেকটি চুলা অবৈধ। তাদের মত গ্যাস চোরদের কারণে হাউজিং এ দুর্নাম হচ্ছে। আজিজ ১২ থেকে ১৫ বছর আগে ভবনটি করেছে। উনি প্রতিমাসে ভাড়াটিয়াদের কাছ থেকে ১০০০ টাকা করে গ্যাস বিল নিয়ে যাচ্ছে। তাহলে সরকারের লক্ষ লক্ষ টাকার গ্যাস চুরি করেছে আজিজ। আজিজদের মত  গ্যাস চোরদের কারণে  হাউজিং এলাকার ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। 

 তাদের অবৈধ গ্যাস ব্যবহার করার কারণে আমরা বৈধ গ্যাস ব্যবহার কারিরা গ্যাস পাচ্ছি না। তাদের কারণে আমরাও নানা ধরনের হয়রানির শিকার হচ্ছি। আজিজসহ অবৈধ গ্যাস সংযোগকারীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

নাম প্রকাশ না করার শর্তে উক্ত ভবনের ভাড়াটিয়ারা  জানান, আমরা প্রতিমাসে গ্যাসের চুলা বিল বাবদ ১ হাজার টাকা প্রদান করছি ভবন মালিককে। এ টাকা তিনি কি করছে আমরা তা জানিনা।  । 

এ বিষয়ে কথা বলতে ভবন মালিক আজিজের সাথে একাধিকবার যোগাযোগ করা চেস্টা করলেও তাকে পাওয়া যায়নি।  

নারায়ণগঞ্জ তিতাসের ডিজিএম মনিরুল আজিম মোহন বলেন, কেউ অবৈধ ভাবে গ্যাস সংযোগ অথবা অতিরিক্ত চুলা ব্যবহার করে তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন