শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:০২, ১৭ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক ও চুরির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার ডাকুন হাটি এলাকার আবুল হোসেনের ছেলে মো. সুমন মিয়া (৩২), সিদ্ধিরগঞ্জের ওয়াপদা কলোনি বউ বাজার এলাকার মৃত সেলিমের ছেলে মো. জুয়েল (২০) এবং নরসিংদীর মনোহরদী এলাকার মো. মানুদ্দিনের ছেলে মো. ইব্রাহীম (২১)।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।