শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৪৪, ১৭ মে ২০২৬ | আপডেট: ২২:৪৫, ১৭ মে ২০২৬
বন্দর থানাধীন ঐতিহ্যবাহী দড়ি সোনাকান্দা তিন গম্বুজ জামে মসজিদ পঞ্চায়েত অন্তর্ভুক্ত প্রধান বিচার কমিটি এবং কার্য পরিচালনা কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে| এলাকার সামাজিক উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও গতিশীল করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়|
প্রধান বিচার কমিটির উপদেষ্টা পরিষদে শীর্ষস্থানীয় তিন পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সমাজসেবকগণ| এর মধ্যে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মো: নুরুল হোসেন, সাধারণ সম্পাদক মো: আব্দুল মালেক এবং অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো: মনজুর আহাম্মদ|
এছাড়া পঞ্চায়েতের সার্বিক কার্য পরিচালনার জন্য ২৭ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কার্য পরিচালনা কমিটি গঠন করা হয়েছে| কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন যথাক্রমে-
মো: জিল্লুর রহমান, মো: সাজাহান সাজু, মো: মহিউদ্দিন, মো: সিরাজুল ইসলাম, মো: নুরুল ইসলাম, মো: আবুল হোসেন, মো: নুরুল ইসলাম, মো: নাজিম উদ্দিন, ˆসয়দ মনিরুজ্জামান, মোস্তফা মাহমুদ, মো: আব্দুর রহমান, মো: সলিমুল্লাহ টুটুল, মো: নওশাদ, মো: সালাহ উদ্দিন, মো: মাহাবুব আলম, মো: বাবর আলী, মো: মফিজুল ইসলাম, মাওলানা মো: সিরাজুল ইসলাম, মোসা: শিউলি নওশাদ, মো: বিল্লাল হোসেন, মো: আলমগীর হোসেন, মো: আব্দুস ছালাম, মো: শফিকুল ইসলাম হিরা, মো: রমজান আলী নিপু, আলতাফ মাহমুদ, মো: সিরাজুল ইসলাম এবং মো: আনোয়ার আলী|
সংশ্লিষ্ট এলাকার সচেতন মহল ও সাধারণ মুসল্লিরা আশা প্রকাশ করেছেন যে, নবগঠিত এই কমিটির নেতৃবৃন্দের সুনিপুণ দিকনির্দেশনা ও সক্রিয় কার্য পরিচালনায় দড়ি সোনাকান্দা এলাকার পঞ্চায়েত ব্যবস্থা আরও সুসংহত হবে এবং স্থানীয় সামাজিক ও ধর্মীয় উন্নয়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|