নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রি

সিদ্ধিরগঞ্জে সম্রাট ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:১২, ১৮ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে সম্রাট ফুড প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রির দায়ে ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ছাপাখানা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ, জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ যৌথভাবে অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শহর ও আশপাশের এলাকায় কিছু অসাধু প্রতিষ্ঠান যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন। গোপন সংবাদের ভিত্তিতে ছাপাখানা রোড এলাকার মো. মাহমুদুল হাসানের মালিকানাধীন ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ প্রতিষ্ঠানে অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-১ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, ঈদকে সামনে রেখে বিশেষভাবে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলতে থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন