শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫৪, ১৮ মে ২০২৬
আড়াইহাজারে একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৯ থেকে ১০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার দিবাগত রাত দেড়টার দিকে আড়াইহাজার পৌরসভার শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর এলাকার কামালের বসতবাড়ির কেচিগেটের তালা কেটে একদল মুখোশধারী ডাকাত কৌশলে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।
এ সময় ডাকাত দল কামালের বাড়ি থেকে আনুমানিক ৮ থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৬০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।