নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

আড়াইহাজারে বজ্রপাতে কৃষক সামাদ’র মৃত্যু

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১০, ১৮ মে ২০২৬

আড়াইহাজারে বজ্রপাতে কৃষক সামাদ’র মৃত্যু

আড়াইহাজারে বজ্রপাতে সামাদ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন। আহতরা হলেন- ইউসুফ আলী ও ইসমাইল।  সোমবার (১৮ মে) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সামাদ লালুরকান্দি এলাকার মৃত আকরাম উদ্দিনের ছেলে। আহতরাও একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে সামাদ, ইউসুফ আলী ও ইসমাইল বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করতে যান। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ি ফেরার পথে বাড়ির পাশেই বজ্রপাতে আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সামাদকে মৃত ঘোষণা করেন। আহত ইউসুফ আলী ও ইসমাইল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন