নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:০৩, ১৯ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪, ইয়াবা উদ্ধার

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ (২৫), মো. মনির হোসেন (৪৪), মো. শান্ত (৩৫) এবং মো. ফারদিন (২৬)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে। এর মধ্যে একজনকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বাকিরা জিআর সাজা পরোয়ানাভুক্ত ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন