শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:১০, ১৯ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জ পাইনাদী মিজমিজি কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার (১৯ মে) মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও কমিটির সদস্য বৃন্দ এ শুভেচ্ছা জানান।
সিদ্ধিরগঞ্জ পাইনাদী মিজমিজি কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ মফিজ হোসেন মজু, সহ সভাপতি মোহাম্মদ জালাল উদ্দীন এবং খতিব মুফতী মাওলানা আবদুল মালেক, হাফেজ মাওলানা ইমরান হোসেন কাসেমীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।