নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে আটক ৪

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:২৬, ১৯ মে ২০২৬

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে আটক ৪

বন্দরে চোর ও ছিনতাইকারী সন্দেহে ৪ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কামালউদ্দিনের মোড় এলাকার বাদল ফকির মিয়ার ছেলে বোরহান (৪০) ও একই এলাকার মনির হোসেন মিয়ার ছেলে সাজেন (২৬) বন্দর থানার তিনগাও এলাকার আব্দুল রউফ মিয়ার ছেলে ইব্রাহিম (৪২) ও একই এলাকার সামছুল হক মিয়ার ছেলে রনি (৪০)। পুলিশ আটকৃতদের মঙ্গলবার (১৯ মে) দুপুরে পুলিশ আইনের ৩৪ ধারায় আদালতে প্রেরণ করেছে। এর আগে গত সোমবার (১৮ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন