নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

জলাবদ্ধতার সমাধান চাই

এম এ মাস্উদ বাদল

প্রকাশ: ২২:৫৬, ১৯ মে ২০২৬

জলাবদ্ধতার সমাধান চাই

জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা ব্যয় করলেও ডিএনডির নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ডিএনডি প্রকল্পের আওতায় সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় মাত্র কয়ক দিনের হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে। 

স্থানীয়রা জানাচ্ছেন, নতুন আদমজী পাম্প স্টেশনের পাম্প বন্ধ থাকায় এবং নিষ্কাশন খালে ময়লা জমে থাকায় এই সংকট তৈরি হয়েছে। এদিকে, ফতুল্লায়ও জলাবদ্ধতার খবরে এলাকাবাসীর উদ্বেগ বাড়ছে। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে জরুরি অনুরোধ অবিলম্বে নবনির্মিত আদমজী পাম্প স্টেশন পরিদর্শন করে পাম্প চালু করুন এবং নিষ্কাশন খাল পরিষ্কারের ব্যবস্থা নিন। 
সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলা এই প্রকল্প যাতে ব্যর্থ না হয়, সে জন্য ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির জবাবদিহিতা নিশ্চিত করুন। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন