শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৩৮, ২০ মে ২০২৬
বন্দরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ডাকাতরা হলো বন্দর থানার রেলী আবাসিক এলাকার বাবুলের ছেলে ডাকাত গোলাম মোস্তফা (২০) ও একই থানার আমিন আবাসিক এলাকার মৃত ফজু মিয়ার ছেলে মোঃ মাসুম (২০)।
এ ব্যাপারে বন্দর থানার এএসআই সৈয়দ হোসেন বাদী হয়ে ধৃত ডাকাতদের বিরুদ্ধে বন্দর থানায় এ মামলা রুজু করেন। যার মামলা নং- ৩১(৫)২৬ ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড- ১৮৬০। ধৃতদের উল্লেখিত মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার (২০ মে) ভোরে বন্দর থানার শাহীমসজিদ এলাকা থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বুধবার ভোররাত তিনটার দিকে ৭/৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বন্দরের শাহী মসজিদ এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা পুলিশ সেখানে অভিযান চালালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে গোলাম মোস্তফা ও মাসুম নামে ২ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের কাছ থেকে রামদা ও লোহার পাইপসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে বন্দর থানার এএসআই সৈয়দ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি ৫-৬ জন পালিয়ে যায়। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।