নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডের বটতলা কোরবানীর পশুর হাটের উদ্বোধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৯, ২০ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে নাসিক ৫নং ওয়ার্ডের বটতলা কোরবানীর পশুর হাটের উদ্বোধন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের “বটতলা বাদশা মিয়ার বালুর মাঠে” কোরবানীর পশুর হাট। বুধবার (২০ মে) বিকেলে সিদ্ধিরগঞ্জ বাজার রোড ৫নং ওয়ার্ডস্থ বটতলা বাদশা মিয়ার মাঠে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। 

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে ইজারাদার  সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাবেক সদস্য সচিব শাহ আলম হিরা এবং ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান মনা। 

হাট কমিটির বাস্তবায়নে মোঃ মাসুদ খান, একেএম সানাউল হক, ফয়সাল মাহমুদ, ইমাম হাসান, মোঃ রাসেল আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দূর-দূরান্ত থেকে আসা ব্যাপারী এবং স্থানীয় ক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দোয়া মাহফিলে হাটের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এখানে বিশাল ও সু-পরিসর মাঠে পর্যাপ্ত পশু নিরাপদে রাখার সুব্যবস্থা রয়েছে। এবং ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে বিশাল সু-পরিসর এই মাঠে পর্যাপ্ত পশু রাখার ব্যবস্থা করা হয়েছে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন