নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

আড়াইহাজারে বিএনপি নেতা খুন, আটক ৪ : সড়ক অবরোধ, মটরবাইকে আগুন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০৯:৫০, ২১ মে ২০২৬ | আপডেট: ১৯:৪৯, ২১ মে ২০২৬

আড়াইহাজারে বিএনপি নেতা খুন, আটক ৪ : সড়ক অবরোধ, মটরবাইকে আগুন

আড়াইহাজারে ভেকু দিয়ে অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেওে বিএনপি নেতা ওসমান গনি (৪০) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।

নিহত ওসমান গনি উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়ার ছেলের ঘরের নাতনি জামাই এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন জিকুর ছোট চাচা। তিনি স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও উপজেলার বিএনপি’র দপ্তর সম্পাদকের দায়িত্বে ছিলেন।  

এদিকে মৃতের পরিবারের লোকজনসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন ও এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বৃহম্পতিবার ভোরে আড়াইহাজার-ভুলতা সড়কের বড় বিনাইর চর এলাকায় রাস্তায় টায়ার জ¦ালিয়ে অবরোধ করে। এসময় তারা বেশ কয়েকটি মটরবাইকে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুইঘন্টাব্যাপী সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এসময় অবরোধকারী রাস্তায় বিক্ষোভ মিছিল করেন।

এরআগে গত বুধবার রাতে স্থানীয় দুপ্তারা ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার কাউন্দা এলাকার চকে সন্ত্রাসীরা তাকে উপযুপরি কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা জবেদ আলী মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হসপিটালে প্রেরণ করেন। তবে মৃতের পরিবারের দাবী ছিল ওসমান গণি ঘটনাস্থলেই মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী নারায়ণগঞ্জ জেলা জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিফাত মিয়া বলেন, আমি ঘটনাস্থলেই ছিলাম, সন্ত্রাসীরা প্রথমেই আমাকে এসে হুমকি দেয়। পরে তারা আমার সামনে ওসমান ভাইকে কুপিয়ে নির্মমভাবে খুন করে। তিনি আরো বলেন, তারা সংখ্যায় অনেক ছিল, তাদেরকে বাঁধার দেয়ার মতো পরিস্থিতি ছিলনা।

আরেক প্রত্যক্ষদর্শী মাহফুজ ভূঁইয়া বাবুল বলেন, কাউন্দার চকে একটি জমি কিনে সেখান থেকে শ্রমিকার মাটি কেটে ড্রাম ট্রাকে ভর্তি করতে ছিল, আমি গাড়ীতেই বসা ছিলাম, হঠ্যাৎ একদল অস্ত্রধারী মুখোশ পরিহিত লোক ওসমান ভাইয়ের ওপর হামলা চালায়, এসময় তাকে এলাপাথাড়ী কোপাকে থাকে, মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

তিনি আরো বলেন, বেশ কিছুদিন ধরে একটি চক্র আমাদের কাছে মোটা অংকের অর্থ দাবী করে আসছিল। তাতে রাজী না হওয়ায় তারা ওসমান গণিকে নৃসংশভাবে হত্যা করেছে। এদিকে, বিক্ষুব্ধ এলাকাবাসী দাবী জানিয়েছেন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃটান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন