শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:০৫, ২১ মে ২০২৬ | আপডেট: ২১:০৬, ২১ মে ২০২৬
বন্দরে ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলে ব্যবসায়ী নাহিদ সরকার (২২) কে কুপিয়ে পৌঁনে ১০ লাখ টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে দুর্ধর্ষ সন্ত্রাসী কাটা সিফাত বাহিনী বিরুদ্ধে । বৃহস্পতিবার (২১ মে) দুপুরে বন্দর বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত নাহিদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত দুই ছুরি ও দুইটি চাপাতি উদ্ধার করেছে। এসময় এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি।
আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাহিদ সরকার দুপুরে ক্রাউন সিমেন্ট কোম্পানীর সেলসম্যান মিসকানকে সঙ্গে নিয়ে ব্যাংকে যাচ্ছিল। ওই সময় বন্দর বৌবাজারের সামনে পৌঁছালে স্থানীয় কিশোর গ্যাং লিডার সিফাতের নেতৃত্বে ৬/৭ জন দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে কুপিয়ে নগদ পৌন ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
বন্দর থানার অফিসার ইনচার্জ ওসি মো. গোলাম মোক্তার আশ্রাফ উদ্দিন জানান, ঘটনার পর পুলিশ জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত রক্তমাখা ৪ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়াধীন রয়েছে।