নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১৩, ২২ মে ২০২৬

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৩

বন্দরে বিভিন্ন মামলার ৩ ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার কল্যান্দী এলাকার আহাম্মদ হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শিবলী সাদিক (৩৫) একই থানার হরিবাড়ী এলাকার সিদ্দিক মিয়ার ছেলে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাহেল (২৫)।

একই থানার লাঙ্গলবন্ধ প্রেমতলা এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী  শাহ আলম (২৮)। ধৃতদের শুক্রবার (২২ মে) দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন