নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বন্দর থানা ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১০, ২২ মে ২০২৬

ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে বন্দর থানা ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

ভারতে মুসলমানদের উপর উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে বন্দর থানা ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বাদ জুম্মা বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ডে মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে  প্রধান অতিথি বক্তব্যে  বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইন বলেন,বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের উপর অত্যাচার বাড়ছে। ৭শ বছরের মসজিদ কে মন্দিরে পরিণত করছে। তোমরা যদি ভারতের মসজিদ কে মন্দির বানাও আমরাও আমাদের দেশের মন্দিরকে মসজিদ বানাব। আমরা মন্দির পাহারা দেই আর তোমরা মসজিদ এ হামলা কর। ভারতে যদি কুরবানী নিষিদ্ধ করা হয়, তাহলে ভারতের দূতাবাসের ইট খুলে মন্দিরে নিক্ষেপ করব।

মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি হাফেজ মুফতি নূরুদ্দিনের সভাপতিত্বে ও বন্দর থানা ওলামা পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি ইসমাইলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন  বন্দর থানা ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি সালমান রফিকী, মদনপুর ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাজহারুল ইসলাম, বন্দর থানা ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি মনিরুজ্জামান চাঁদপুরি ও সদস্য মুফতি ফয়জুল্লাহ প্রমুখ। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন