শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৩, ২২ মে ২০২৬ | আপডেট: ২৩:০৩, ২২ মে ২০২৬
বন্দরে পিতাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে মরন (১৬) সে নিজেই গত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোর আবু বক্কর সিদ্দিক ওরফে মরন বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার দিনমজুর সবুজ মিয়ার ছেলে।
এ ব্যাপারো নিখোঁজের পিতা বাদী হয়ে গত বৃহস্পতিবার (২১ মে) রাতে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ১২৩৭ এর আগে গত শনিবার (১৬ মে) রাত ১০টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকা থেকে ওই ছেলেটি নিখোঁজ হয়।
নিখোঁজের পিতা সবুজ মিয়া জানান, আমি পেশায় একজন সিএনজি চালক। গত শনিবার রাতে আমার গাড়ীটি হঠাৎ ডিস্টার্ব দিলে আমি মদনগঞ্জ সোনালী ব্যাংকের সামনে একটি সিএনজি গ্যারেজে গাড়ী মেরামতের কাজ করি। আমার বাড়িতে আসাতে দেরি হওয়ার কারনে আমার ৩য় ছেলে মানসিক ভারসাম্যহীন আবু বক্কর সিদ্দিক আমাকে খোঁজতে বাসা থেকে বের হয়ে সে গত ৬ দিনও বাসায় ফিরে আসেনি।
বহু স্থানে খোঁজাখুঁজি করে আমার ছেলের কোন হদিস না পেয়ে এ ব্যাপারে আমি বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করি। যদি কোন হৃদয়বান ব্যাক্তি আমার ছেলের কোন সন্ধান পেলে নিম্ন নাম্বারে ০১৯২১৭২৬৬৮২ যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হলো।
পুলিশ জিডি পেয়ে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক আবৃ বক্কর সিদ্দিক ওরফে মরনকে সন্ধান পাওয়া জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।