নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক কারবারি শীতল গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩১, ২৩ মে ২০২৬

বন্দরে গাঁজাসহ মাদক কারবারি শীতল গ্রেপ্তার

বন্দরে ফেরি করে গাঁজা বিক্রির সময় ১৫০ গ্রাম গাঁজাসহ শীতল (২৫) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মদনগঞ্জ ফাঁড়ী  পুলিশ। ধৃত মাদক কারবারি শীতল বন্দর থানার মাহামুদনগর বড় মসজিদ  এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী উপ পরিদর্শক জামাল উদ্দিন বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩৬(৫)২৬। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় শনিবার (২৩ মে) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (২২ মে) রাতে বন্দর থানার মদনগঞ্জ বাসস্ট্যান্ডস্থ জনৈক জনি মিয়ার মুদি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর  থেকে উল্লেখিত গাঁজাসহ  তাকে গ্রেপ্তার করা হয়।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন