নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা হোসিয়ারি সমিতির

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:০০, ২৪ মে ২০২৬ | আপডেট: ২৩:০১, ২৪ মে ২০২৬

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা হোসিয়ারি সমিতির

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হোসিয়ারি সমিতি। রোববার (২৪ মে) দুপুরে জেলা পরিষদে নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসককে শুভেচ্ছা জানান সমিতির সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু’র নেতৃত্বে সহ- সভাপতি মো: দুলাল মল্লিক, আব্দুস সবুর খান সেন্টু, সাইদ আহমেদ স্বপন, পরিচালক আব্দুস সোবহান তালুকদার সহ মনির হোসেন খান, নাজির হোসেন, বাবু অনিল সাহা প্রমুখ।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদের সাথে হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দের বিভিন্ন আলোচনায় আগামীতে উন্নয়নের বার্তা সৃষ্টি হয়। এ সময় হোসিয়ারি সমিতির সভাপতি আলহাজ¦ বদিউজ্জামান বদু বলেন, জেলা পরিষদের যে কোন প্রয়োজনে হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দরা থাকবে প্রথম সারিতে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন