নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামি ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১৮, ২৪ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইসলামি ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহক আস্থা পুনঃপ্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন করেছে ইসলামি ব্যাংকের গ্রাহকরা। রোববার (২৪ মে) সকাল ১০টায় মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে শিমরাইল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।  মানববন্ধনে অংশ নিয়ে গ্রাহকরা নিম্নোক্ত দাবিসমূহ বাস্তবায়নের জোর দাবি জানায়-

আতঙ্কিত গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং চলমান অস্থিতিশীলতা রোধে ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের ছুটি অবিলম্বে বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

এস আলম গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সেই অর্থ তাদের ব্যাংকঋণ ও দায় পরিশোধের ব্যবস্থা করতে হবে।

ব্যাংক খাতে সংঘটিত নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং এস আলম গ্রুপের বিচার নিশ্চিত করতে হবে।

ব্যাংকের ভেতরে এস আলমের দোসর, ক্ষমতালোভী, বিভিন্ন অনিয়মের ইন্ধনদাতা এবং ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ বিনষ্টকারী এএমডি কামালুদ্দিন জসীমসহ অন্যান্য কুচক্রীদেরকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।"

দাবীগুলো বাস্তবায়নের অনুরোধ জানিয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর স্মারকলিপিও দিয়েছে ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় ঐক্য পরিষদ। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন