নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ০০:১৮, ২৬ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হীল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‍্যাব-১১।

রোববার (২৫ মে) রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

র‍্যাব জানায়, আটক আব্দুল্লাহ হীল বাকি ভারতের ত্রিপুরা রাজ্যের সেপাহিজালা জেলার বৈশকালা এলাকার আবদুল কাশেমের ছেলে। সে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য।

র‍্যাব আরো জানায়, আসামি ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করতেন। পরে অভিনব কৌশলে সেসব মাদক নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন।

নারায়ণগঞ্জ র‍্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য এই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।"

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন