নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

ব্রাহ্মন্দী ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকের ঈদুল আযহার শু়ভেচ্ছা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৪:০৪, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৪:০৯, ২৬ মে ২০২৬

ব্রাহ্মন্দী ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকের ঈদুল আযহার শু়ভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জননেতা নজরুল ইসলাম আজাদের পক্ষ থেকে ব্রাহ্মন্দী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
‎
‎এক শুভেচ্ছা বার্তায় রফিকুল ইসলাম বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার মহান শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে, সেই কামনা করছি।”
‎
‎তিনি আরও বলেন, “ব্রাহ্মন্দী ইউনিয়নবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জানাই ঈদের অফুরন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুমিনের জীবন। ঈদ আমাদের মাঝে ভোগের পরিবর্তে ত্যাগের মানসিকতা, মানবকল্যাণে কাজ করার প্রেরণা এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার শিক্ষা জাগ্রত করুক।”
‎
‎রফিকুল ইসলাম ব্রাহ্মন্দী ইউনিয়নের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধিময় জীবন প্রত্যাশা করেন।
‎
‎সবশেষে তিনি বলেন, “সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন