শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৪:০৭, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৬:৫৭, ২৬ মে ২০২৬
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা নজরুল ইসলাম আজাদ-এর পক্ষ থেকে কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ জহিরুল ইসলাম জহির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদ আমাদের সকল ভেদাভেদ ভুলে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। আমি মাননীয় এমপি জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের পক্ষ থেকে কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।”
তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি হওয়া উচিত মানবসেবার অন্যতম মাধ্যম। সাধারণ মানুষের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত থেকে কাজ করাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে তাদের পাশে থেকে কাজ করতে চাই।”
রাজনৈতিক অঙ্গনেও তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিত মুহাম্মদ জহিরুল ইসলাম জহির দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যেও তাঁর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী স্থানীয় নির্বাচনে জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতীক হয়ে আরও বৃহৎ পরিসরে জনসেবায় নিজেকে সম্পৃক্ত করার ইঙ্গিত দিচ্ছেন তরুণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব।
শেষে তিনি মহান আল্লাহ তাআলার নিকট দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।