নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোরকে গণপিটুনি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:৪৩, ২৬ মে ২০২৬

বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কিশোরকে গণপিটুনি

বন্দরে  প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তাসনিম নামের এক কিশোরকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। মঙ্গলবার (২৬ মে) দুপুরে বন্দর থানার কবিলারমোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে বন্দর থানার কাজীবাড়ী এলাকায়। ভুক্তভোগী শিশুটি প্রাইভেট পড়া শেষে প্রতিবেশী এক নারীর ঘরে কার্টুন দেখছিল। এসময় পাশের বাসার ভাড়াটিয়া রশিদের ছেলে তাসনিম (১৬) অন্য এক শিশুকে দিয়ে ওই ছাত্রীকে প্রলুব্ধ করে নিজের ঘরে নিয়ে যায়। সেখানে তাসনিম শিশুটির মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্ত কিশোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর পিতা বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার অবুঝ মেয়ের সাথে এমন জঘন্য কাজ করার চেষ্টা করবে তা ভাবতে পারিনি। আমি এই ঘটনার কঠোর বিচার চাই, যাতে আর কোনো শিশুর সাথে এমন ঘটনা না ঘটে।”

মঙ্গলবার দুপুরে অভিযুক্ত তাসনিম যখন কবিলারমোড় এলাকা দিয়ে যাচ্ছিল, তখন তাকে শনাক্ত করে স্থানীয়রা ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোক্তার আশরাফ উদ্দিন জানান, “দুই-তিন দিন আগে ধর্ষণের চেষ্টার এই ঘটনাটি ঘটে। আজ ওই অভিযুক্ত ব্যক্তি এলাকা দিয়ে যাওয়ার সময় শিশুটি তাকে দেখিয়ে দিলে স্থানীয়রা তাকে গণপিটুনি দেয়। আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন