শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৪৫, ২৬ মে ২০২৬
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সিদ্ধিরগঞ্জ ৭নং ওয়ার্ডবাসী তথা সমগ্র মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদ-উল-আযহার অফুরন্ত শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এড. রাকিবুর রহমান সাগর।
এক শুভেচ্ছা বার্তায় রাকিবুর রহমান সাগর বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত হউক প্রতিটি মুমিনের জীবন। এই ঈদ যাতে আমাদের মাঝে ভোগে নয় ত্যাগেই সুখ এবং মানুষের কল্যাণে কাজ করা ও সকলের সাথে সবকিছু ভাগাভাগি করে জীবন উপভোগ করার মানসিকতা জাগ্রত করে তোলে সেই প্রত্যাশা জানাচ্ছি। সিদ্ধিরগঞ্জ ৭নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই ঈদ মোবারক’।