শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ০০:৫৫, ২৭ মে ২০২৬ | আপডেট: ০১:৫২, ২৭ মে ২০২৬
সিদ্ধিরগঞ্জের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে মারধর, দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরের দিকে জালকুড়ি তালতলা এলাকায় পরশ মোল্লার বাড়ির সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মামুন দেওয়ান সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও নেননি কোনো আইনগত ব্যবস্থা নেননি বলে জানান ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, জালকুড়ি তালতলা এলাকার ব্যবসায়ী মামুন স্টোরের মালিক মো. মামুন দেওয়ানের সংগে পাশের নবনির্মিত মার্কেটের মালিক সোলিম এর রাজমিস্ত্রির সাথে পানি চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করায় মামুন দেওয়ানের কথা কাটাকাটির ঘটনা ঘটে।
বিষয়টি মিমাংসা হয়ে গেলেও পরে সোলিম তহশিলদার, সাহানা পারভিন, আলাউদ্দিন, মহিউদ্দিন, শাহাবুদ্দিন, শফিউদ্দিন, জাহিদুল, সাকিবসহ আরও অজ্ঞাত ২০/২৫ জন সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মামুনের মুদি দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালাগালিজ করে।
পরে দোকানে ঢুকে মামুনের উপর হামলা চালায় ও এলোপাতাড়ি মারধর করে দোকান ভাঙচুর করে। দোকানে রক্ষিত মারামাল ক্ষতিসাধন করে। দোকানের ক্যাশ লুটপাট করার চেষ্টা চালায়। মামুনের আর্তচিৎকারে পাশের মানুষজন এগিয়ে আসলে জীবনে মেনে ফেলার হুমকি দিয়ে চলে যায়। পরে আহত মামুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন খালাসী এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়ে ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয়পক্ষকে থানায় বসার কথা ছিলো। পরে স্থানীয় এক নেতা বিষয়টি সামাজিকভাবে এলাকায় মিমাংসা করার উদ্যোগ নিচ্ছে বলে আমাকে মোবাইল ফোনে জানিয়েছেন।