শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২১:৪৮, ২৭ মে ২০২৬ | আপডেট: ২১:৪৮, ২৭ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিবের উদ্যোগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সজিব আহম্মেদ এর সার্বিক সমন্বয়ে (২৭ মে) বুধবার বাদ আসর নাসিক ২৪নং ওয়ার্ডে দেউলী চৌরাপাড়া কবরস্থান সংলগ্নে নিজ বাস ভবনে সামনে অত্র ওয়ার্ডের অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সজিব আহম্মেদ। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য হাবিবুর রহমান মাসুদ সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।