নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে কোরবানির পশুর হাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩২, ২৮ মে ২০২৬ | আপডেট: ২২:৩৭, ২৮ মে ২০২৬

সিদ্ধিরগঞ্জে কোরবানির পশুর হাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে একটি অস্থায়ী পশুর হাট থেকে মো. মিরাজ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় নাসিকের ১০ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবক গোদনাইল এলাকার মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মিরাজ ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠের অস্থায়ী পশুর হাটে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেন। হাটের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠস্থ হাটের ইজারাদার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু বলেন, ঘটনা শুনেছি। তবে আমাদের কোনো ইজারাদার কি না সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। খবর নিয়ে দেখবো নিহত যুবক আমাদের পরিচিত কেউ কি না বা তিনি স্বেচ্ছাসেবক ছিল কি না।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন বাবু বলেন,  আমরা ঘটনাস্থলে রয়েছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।  

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন