শিরোনাম:
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
প্রকাশ: ১৪:২৪, ৩০ মে ২০২৬ | আপডেট: ১৪:২৫, ৩০ মে ২০২৬
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিক সচেতনতা সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। যেখানে-সেখানে ময়লা ফেলা বন্ধ করতে হবে।
জলাবদ্ধতা দূর করতে ড্রেন ও খালগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে কাজ করলে মশাবাহিত রোগ ও জলাবদ্ধতা থেকে আমরা মুক্তি পাব।
শনিবার (৩০ মে) ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ফতুল্লায় চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরির্শদনকালে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জের আয়োজনে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচী চলমান রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিক নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে নারায়ণগঞ্জকে আমরা একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারব।
এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন সড়ক, ড্রেন ও জলাশয় পরিষ্কার করা হয় এবং জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।