নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১২:২৬, ১ জুন ২০২৬

রূপগঞ্জের আওয়ামী লীগ নেতা সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে রূপগঞ্জের আওয়ামী লীগ  নেতা একাধিক মামলার আসামি মো. জসিম গাজী (৪২)কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জসিম গাজী শেখ রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা। তিনি রাসেল নগর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি, রূপগঞ্জ উপজেলা আওয়ামী প্রজন্মলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং শেখ রাসেল নগর ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি ছিলেন।

পুলিশ জানায়, রোববার (৩১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযান পরিচালিত হয়। 

এসময় সানারপাড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন