শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:২২, ২ জুন ২০২৬ | আপডেট: ২০:২৩, ২ জুন ২০২৬
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দরে নাসিক ২৪ নং ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রনি’র উদ্যোগে মঙ্গলবার (২ জুন) বাদ আসর নোয়াদ্দা এলাকার হাবির বাড়ির রোড সংলগ্নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক, মো. আউলাদ হোসেন।
২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা রনি’র সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন। নারায়ণগঞ্জ মহানগর তারেক জিয়া পরিষদের সভাপতি শফিউল্লাহ সাফি।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির নেতা শহীদ হাসান খান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জামাল. মুরাদ, রিপন, এজাহার, শাহজামাল, জলিল হোসেন, ২৪ নং ওয়ার্ড য্বুদলের সহ-সভাপতি হানিফ সাউদসহ ২৪ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। প্রধান মন্ত্রী তারেক রহমান দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া কামনা করা হয়।
নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ্ব আবুল কালাম ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাওসার আশা’র দীর্ঘ আয়ু সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে সকলের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়।