নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:২১, ৩ জুন ২০২৬

রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কের পাশের ময়লার ভাগাড় অপসারণ

এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ অংশের বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ করেছে স্থানীয় প্রশাসন।  বুধবার (৩ জুন) দুপুরে মহাসড়কের উপজেলার গোলাকান্দাইল এলাকার বিষফোঁড়া ময়লার ভাগাড় অপসারণ করা হয়। 

ময়লার ভাগাড় অপসারণের নেতৃত্ব দেন, গোলাকান্দার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া। ময়লার ভাগাড় অপসারণের কারনে দুর্গন্ধ কমবে, সেই সঙ্গে কমবে মশা-মাছির উপদ্রব। এমনকি ময়লার স্তূপ অপসারণের কারণে সড়ক যানজট মুক্ত থাকবে । 

গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, বর্জ্য ফেলার জন্য আমাদের নিজস্ব কোনো জমি নেই। তাই বাধ্য হয়েই রাস্তার পাশে ফেলতে হচ্ছে। কয়েকদিন পর পর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহাসড়কের দু’পাশ ও ফ্লাইওভারের নিচে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। স্থায়ী ডাম্পিং পয়েন্ট তৈরি করার বিষয়ে কাজ করছি। আশা করছি দ্রুতই এ সমস্যা সমাধান হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন