শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৩৬, ৩ জুন ২০২৬ | আপডেট: ২৩:১৬, ৩ জুন ২০২৬
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি (বীর উত্তম) শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দর উপজেলাধীন মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এড. আনিসুর রহমান ও মুছাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণের মধ্য দিয়ে পালন করা হয়েছে। বুধবার (৩ জুন ) বিকেল বাদ আছর বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফনকুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম মিঠু,নারায়ণগঞ্জ -৫ আসনের এমপি আবুল কালামের কন্যা এড. শামসুর নাহার বাঁধন, মহানগর ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আঞ্জুম আহমেদ রিফাত, নারায়ণগঞ্জ কোর্টের অ্যাডিশনাল পিপি এড. আনোয়ারুল আলম রিপন, এড. আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক আসমা হেলেন বিথী, জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য এড. ফাতেমা আক্তার সুইটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।