শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২০:৫৩, ৩ জুন ২০২৬ | আপডেট: ২০:৫৪, ৩ জুন ২০২৬
স্বাধীনতা-উত্তর বাংলাদেশে জাতীয় পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, উৎপাদনমুখী অর্থনীতি ও আত্মনির্ভরশীল রাষ্ট্র গঠনের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন এক অনন্য রাষ্ট্রনায়ক। তাঁর দূরদর্শী নেতৃত্ব, দেশপ্রেম ও কর্মমুখী দর্শন আজও জাতিকে প্রেরণা জোগায় এবং উন্নয়নের অভিযাত্রায় পথনির্দেশক হয়ে আছে।
তাঁর গৌরবোজ্জ্বল কর্মময় জীবন, আদর্শ ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক জেলা পরিষদ নারায়ণগঞ্জের উদ্ভাবনী ও জনকল্যাণমুখী উদ্যোগের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় : একগুচ্ছ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের অন্তর্ভুক্ত কর্মসূচিসমূহের মধ্যে রয়েছে— স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বৃক্ষ মেলা, বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী এবং জনসচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক বিভিন্ন আয়োজন।
জেলা পরিষদ নারায়ণগঞ্জ বিশ্বাস করে, মানবিক মূল্যবোধ, জ্ঞানচর্চা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বিত বিকাশই একটি সমৃদ্ধ সমাজ নির্মাণের পূর্বশর্ত। সেই লক্ষ্যকে সামনে রেখেই এ আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ, কর্মনিষ্ঠা ও দেশগঠনের দর্শন তুলে ধরার প্রয়াস গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সুধীজনকে অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ ও আহ্বান জানানো যাচ্ছে।