নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায় ৫নং ওয়ার্ড বিএনপির দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২৩:১০, ৩ জুন ২০২৬

এমপি মান্নানের সুস্থতা কামনায়  ৫নং ওয়ার্ড বিএনপির দোয়া

নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের ⁠সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এমপি আজহারুল ইসলাম মান্নান-এর সুস্থতা কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মোনাজাতে মহান আল্লাহর দরবারে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়। 

সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা ও ওয়ার্ড যুবদল নেতা ইমাম হাসানের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব শাহ আলম হিরা, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ সভাপতি এ কে এম শামছুল হক, সিদ্ধিরগঞ্জ ৫নং ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক আব্দুল মান্নান মনা, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, ঢাকা বিশ্ব-বিদ্যালয়েরে ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: রাসেল আজাদ, যুবদল নেতা মাসুদ খাঁন, মো: সিয়াম হোসেন বাদশা, এ কে এম সানাউল হক, মোহাম্মদ ফয়সাল মাহমুদ, মনির হোসনে ও শফিকুল ইসলাম প্রিন্স সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমপি আজহারুল ইসলাম মান্নান যেন দ্রুত সুস্থ হয়ে আবারও জনগণের সেবায় সশরীরে নিয়োজিত হতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন