নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মদনপুর ইউনিয়ন যুবদলের দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২০:৫০, ৪ জুন ২০২৬ | আপডেট: ২০:৫১, ৪ জুন ২০২৬

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মদনপুর ইউনিয়ন যুবদলের দোয়া


মহান স্বাধীনতার ঘোষক ও  বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি (বীর উত্তম) শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন বন্দর উপজেলার অন্তর্গত মদনপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। ‎‎বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে মদনপুর ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‎‎এসময়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে অসহায় ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

‎‎মদনপুর ইউনিয়ন যুবদল নেতা মো. বাদল মিয়ার সভাপতিত্বে ও মদনপুর ইউনিয়ন যুবদল নেতা জাহিদুল ইসলাম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ খান, ওয়াদুদ ভূইয়া সাগর, কামরুল হাসান রনি, জুনায়েদ মোল্লা জনি, হাবিবুর রহমান মাসুদ, ফয়সাল আহমেদ, সাইদুর রহমান রিপন প্রমুখ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন