শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২:৩৮, ৪ জুন ২০২৬ | আপডেট: ২২:৩৮, ৪ জুন ২০২৬
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা, বইমেলা, রক্তদান, চিত্রাঙ্কন ও দুর্লভ ছবি প্রদর্শনীসহ বহুমাত্রিক কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এ কর্মসূচীর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি -নৈতিকতা , আদর্শ ও দিকনির্দেশনা ধারণ করে তাকে গভীর শ্রদ্ধার সাথে সরণ করছি।
তিনি (শহীদ জিয়াউর রহমান) জাতির কল্যাণে কাজ করে গেছেন আমরা তার দলের অনুসারী হিসাবে তার নীতি আদর্শ সরণকরছি তার পাশাপাশি পুর জাতি এই ভাবে তার নীতি নৈতিকতা আদর্শ করছে ৪৫ বছর ধরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নিদর্শন অনুযাই আমরা মেলার মাধ্যমে বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করছি।