নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যানের পক্ষ থেকে

২৪ নং ওয়ার্ডে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯:১০, ৬ জুন ২০২৬

২৪ নং ওয়ার্ডে শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৪ নং ওয়ার্ড দেউলি চৌরাপাড়া করব রাস্তান সংলগ্নে জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর পক্ষ থেকে দোয়া ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। 

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‎২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী জাবেদ, দেউলী চৌরাপাড়া কবরস্থান উন্নয়ন কমিটির সভাপতি এইচ এম গোলাপ হোসেন।আরও উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূর রহমান আকমাল।
‎২৪ নং ওয়ার্ড ছাত্রদল নেতা ইরাদ হাসান সরদারের আয়োজনে আরও উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মাকসুদুর রহমান মাসুম,২৪ নং ওয়ার্ড যুবদল নেতা সৈকত হাসান সোহাগ,২৪ নং ওয়ার্ড মহিলা নেত্রী নাসিমা বেগম,বিএনপি নেতা ইমরান হাসান,নিদান,নাফিজ,আহম্মেদ, ‎সহ ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন