শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ১৯:৫৪, ৭ জুন ২০২৬ | আপডেট: ১৯:৫৬, ৭ জুন ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে হত্যা, চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতায় অতিষ্ঠ ছিল দেশের মানুষ। এসব অপরাধীদের লাগাম টেনে ধরতে হিমশিম খাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অপরাধের প্রবণতা কিছুটা কমতে শুরু করেছে। তার ব্যতিক্রম ছিলনা নারায়ণগঞ্জ জেলাও।
নারায়ণগঞ্জকে ক্রাইম জোন বলা হয়। সাতটি থানা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ জেলা। তারমধ্যে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অপরাধীদের তৎপরতা ছিলো চোঁখে পড়ার মত। ঠিক এ মুহূর্তে সিদ্ধিরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোহাম্মদ এমদাদুল হক। তিনি যোগদান করার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ও সাহস বৃদ্ধি করার জন্য নানা পদক্ষেপ নিয়ে অপরাধীদের লাগাম টেনে ধরে ইতিমধ্যেই আলোচনায় এসেছেন।
সর্বোপরি এবারের ঈদুল আজহায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের দক্ষতা ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবং তাদের অপরাধ দমনের বিভিন্ন কৌশলের কারনে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, এবারের ঈদুল আযহা সিদ্ধিরগঞ্জবাসী নিরাপদ ভাবে পালন করতে পেরেছে। কোন গরুর হাটে চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। শুধু তাই নয়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
আমার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিভিন্ন পাড়ায়-মহল্লায় টহল বৃদ্ধি করাসহ সকল ধরনের আইনি ব্যবস্থা নেওয়ায় অপরাধীরা কোন ধরনের অপরাধ করতে সাহস পায়নি। আমরা প্রতিদিন অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনেছি।
আমি যতদিন এই থানায় আছি সিদ্ধিরগঞ্জবাসীকে আইনি সেবা প্রদান করে যাব এবং কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। যে অপরাধ করবে তাকেই আইনের আওতায় আসতে হবে। অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ এমদাদুল হক।
নারায়ণগঞ্জ পুলিশ সুপারের প্রশংসা করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক আরো বলেন, নারায়ণগঞ্জ পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় আমরা সবসময় অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। স্যারের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে সকল অপরাধ নির্মূল করব ইনশাল্লাহ।
এদিকে এলাকাবাসী জানায়, এবারের এ ঈদ স্বাচ্ছন্দভাবে পালন করেছে সিদ্ধিরগঞ্জের মানুষ। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিভিন্ন পাড়া-মহল্লায় তৎপরতা থাকায় এলাকায় কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেনি। যারা এবার ঈদে পরিবার-পরিজনের সাথে গ্রামের বাড়িতে গিয়েছেন তাদের বাসা-বাড়ি, দোকানপাটেও চুরি ডাকাতির কোন ঘটনা ঘটেনি। আমরা সিদ্ধিরগঞ্জবাসী সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হককে জানাই ধন্যবাদ।