নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

২০ নং ওয়ার্ডে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:০৭, ৭ জুন ২০২৬

২০ নং ওয়ার্ডে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ড বিএনপি আয়োজনে দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৬ জুন) বেলা ১১টায় বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও তোবারক বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদের রাজনৈতিক সচিব ও সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ও ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে দোয়া ও তোবারক বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপি সাধারন সম্পাদক নাজমুল হক রানা।

মিলাদ ও দোয়া মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভিক্টর মৃধা, মেজবাউদ্দিন স্বপন, ইয়া হান্নান, আমিনুল ইসলাম শাহীন, সাঈদ পারভেজ, জব্বার, খোকন, আরমান, হাসান মৃধা, ফারুক, সানজু,ইয়া নবী, জিতু, বিল্লাল ফকির, সাইফুল, আমিত ও রাবিত প্রমুখ। দোয়া শেষে অসহায়দের মাঝে রান্না করা গরম খাবার পরিবেশন করা হয়। 

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন