নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

শব্দ দূষণের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩০, ৭ জুন ২০২৬ | আপডেট: ২২:৩১, ৭ জুন ২০২৬

শব্দ দূষণের নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দ দূষণকারী ৪টি যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও ওই যানবাহনে ব্যবহৃত ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

রবিবার (৭ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-আমিনের নেতৃত্বে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় শব্দ দূষণবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৪টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট যানবাহনগুলোর কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি অবৈধ হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, “শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। আইন অমান্য করে শব্দ দূষণ সৃষ্টি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিবেশ অধিদপ্তরের এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে অধিদপ্তর এবং সচেতনতার পাশাপাশি আইনগত ব্যবস্থাও চলমান থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন