নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯, মাদক উদ্ধার

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২১:১৯, ৮ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯, মাদক উদ্ধার

সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, ডাকাত ও চোর চক্রের সক্রিয় সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৭ জুন) দিবাগত রাতে থানার বিভিন্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিজমিজি, এসও রোড, সাহেবপাড়া ও উত্তর আজিবপুর এলাকায় অভিযান চালিয়ে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারা হলো- মো. রোস্তম আলী (৫০), বিজয় প্রকাশ মন্টু (২২), আরিফ হোসেন (২০), মো. মিলন হোসেন (২৫), শান্ত (২৫), শ্রাবন্তী (২১),  মোঃ আবু তাহের বেংগা (৩৫)। 
ধৃত আসামিদের দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ১৭৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদক ব্যবসায়ী ছাড়াও অভিযানে ডাকাতির প্রস্তুতি, চুরি ও নারী নির্যাতন মামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত আরো ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতি প্রস্তুতি মামলায় মোঃ রাজন (৩২) ও আরিফুল হাসান আলভী (১৯)। চুরি মামলায় মো. হাসান মৃধা (৩৪) ও মো. সাইদুল ইসলাম শাকিল (২২)। নারী ও শিশু নির্যাতন মামলায় রুবেল (৩৬)। অন্যান্য অপরাধ ও ওয়ারেন্ট মূলে ৭ জন মো. জুবায়ের (২৭), মো. কাইয়ূম ইসলাম (২২), মো. শিপন (২৯), মো. রনি মিয়া (২৫), মো. হাফিজুল ইসলাম (২৮), মো. তাইজুল ইসলাম (৩৪)।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানায়, গ্রেপ্তারকৃত সকল আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক ও কিশোর গ্যাংসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন