নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

১৫ জুন শুরু হচ্ছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৮, ৮ জুন ২০২৬

১৫ জুন শুরু হচ্ছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’

শিক্ষার্থীদের যুক্তিবাদী, সহনশীল ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শুরু হচ্ছে ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’। ‘যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’ স্লোগানে আগামী ১৫ জুন থেকে ২২ জুন পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে চলবে এই উৎসব।

এ উপলক্ষে সোমবার (৮ জুন ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে গঠিত কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

এবারের বিতর্ক উৎসবের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে:  “ঈষরসধঃব জবংরষরবহঃ ঈধসঢ়ঁং ওহরঃরধঃরাব ঞড়ধিৎফং ঝধভব, ঝঁংঃধরহধনষব ্ ঝসধৎঃ ঊফঁপধঃরড়হধষ ওহংঃরঃঁঃরড়হং”। আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে সচেতন করতে এবং নিরাপদ, টেকসই ও স্মার্ট শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার বার্তা পৌঁছে দিতেই এই থিম বেছে নেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের মধ্যে যুক্তি, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধ তৈরি করে। তারা কথা বলার সাহস পায়, অন্যের মতকে সম্মান করতে শেখে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে যুক্তিনির্ভর ও বিশ্লেষণী দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিতর্ক উৎসব বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এ উৎসবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সভায় বিতর্ক উৎসবের ভেন্যু, অংশগ্রহণকারী দল নির্বাচন পদ্ধতি, বিচারক প্যানেল গঠন, পুরস্কার ও প্রচার-প্রচারণাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে : ঊশধঃঃড়ৎ ঞঠ, ঞযব উধরষু ঝঃধৎ এবং ইধহমষধ ঠরংরড়হ। সার্বিক সহযোগিতায় রয়েছে ‘লজিক অফ বাংলাদেশ’।

উপজেলা প্রশাসন জানায়, বিতর্ক উৎসব-২০২৬ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বের গুণাবলি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সহায়তা করা হবে। একইসঙ্গে জলবায়ু সহনশীল ক্যাম্পাস গড়ার বার্তা তরুণদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন