নারায়ণগঞ্জ  রোববার   ২৯ নভেম্বর ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৫৯, ৮ জুন ২০২৬

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৯নং ওয়ার্ড বিএনপির দোয়া

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭জুন) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, মোহাম্মদ সেলিম, সানোয়ার হোসেন, আব্দুল আলিম, ৯নং ওয়ার্ড যুবদলের ধর্ম-বিষয়ক সম্পাদক মাইনুদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবক দল নেতা সোহান ও সিফাতসহ আরো অনেকে।

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করতে হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন