শিরোনাম:
পজিটিভ নারায়ণগঞ্জ
প্রকাশ: ২৩:০৫, ৮ জুন ২০২৬
সিদ্ধিরগঞ্জের ৩ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মৃতি চারণ, দোয়া ও তবারক বিতরণ আনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) বিকেল ৫ টায় ৩ নং ওয়ার্ডের বাঘমারা এলাকায় এ মাহফিল অনুুষ্ঠিত হয়।
৩ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ রুবেলের সভাপতিত্বে, ৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান তারিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে.এম মাজহারুল ইসলাম জোসেফ।
এতে প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল প্রধান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপন্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্নআহবায়ক আক্তারুজ্জামান মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপন্থিত ছিলেন, মহানগর যুবদলের সহ-সভাপতি আমির হোসেন, বাঘমারা পঞ্ছায়েত কমিটির সভাপতি ফজলুল হক মুন্সী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া ও ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল।
প্রধান অতিথি বক্তব্য মাজহারুল ইসলাম জোসেফ বলেন, আমরা ৭ মার্চের ভাষণ শুনেছি, সে ভাষণে স্বাধীণতার সুস্পষ্ট কোন ঘোষণা ছিলনা। দেশের ক্লান্তি লঘ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এগিয়ে এসেছিলেন। ঐতিহাসিক সেই ২৫ মার্চ কালোরাতে চট্টগ্রাম এলাকায় হানাদার বাহিনী যখন হত্যাযঙ্গ চালা”িছল তখন জিয়াউর রহমান প্রতিরোধ গড়ে তোলে স্বাধীণতার ঘোষণা দিয়েছিলেন।
ধর্মভিত্তিক রাজনীতি, গণমাধ্যমের বাকস্বাধীণতা ও বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন জিয়াউর রহমান। বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করেছেন জিয়উর রহমান। তিনিই একমাত্র রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি দেশের দুর্র্নীতির লাগাম টেনে ধরেছিলেন। তার শাহাদাতের পর তারই সহধর্মীনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোসহীন নেত্রী হিসেবে দেশের হাল ধরেছেন।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকার আমালে জেল জুলুম সহ্য করেও তিনি দেশ ছেড়ে যাননি। মৃত্যুর আগপর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম চালিয়ে গেছেন। তারই সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ থেকেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জিয়াউর রহমানের আত্মজীবনী ও দেশ পরিচালনার বিভিন্ন সফলতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে আরো উপন্থিত ছিলেন, ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য মো. সেণ্টু প্রধান, ৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য মো. জাকারিয়া শাকিল, সহ সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জিহাদ হাসান শাহিন, সদস্য নিজাম উদ্দিন আহমেদ মোল্লা, বিল্লাল হোসেন, আব্দুল বারেক, মো. উদয়, আব্দুল্লাহ আল- সুয়াম প্রমুখ।