নারায়ণগঞ্জ  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে মারধর, প্রাণনাশের হুমকি

পজিটিভ নারায়ণগঞ্জ

প্রকাশ: ২২:৩৮, ৯ জুন ২০২৬

সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেয়ায় অটোরিকশা চালককে মারধর, প্রাণনাশের হুমকি

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত চাঁদা না দেয়ায় শাহাবুদ্দিন (২৯) নামে এক অটোরিকশা চালককে মারধর ও প্রান নাশের হুমকি দেয়ার আভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মো. নবী হোসেন নামে একজনের নাম উল্লেখ সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। গত সোমবার বেলা ১২ টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নম্বর ওয়ার্ডের মিজমিজি তেরা মার্কেট ফারুক কাউন্সিলরের বাড়ির সামনে অনিক মাহমুদের গ্যারেজে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নবী হোসেন নাসিক ১নম্বর ওয়ার্ড এলাকার চিহ্নিত চোর ও ছিনতাইকারী। সে চোর ও ছিনতাইকারীদের সেল্টারদাতা হিসাবে এলাকায় বেশ পরিচিত। তার নেতৃত্বে এলাকায় চুরি ও ছিনতাই হয়ে থাকে। পূর্ব শত্রুতার জের ধরে শাহাবুদ্দিন উপরে হামলা চালায় নবী হোসেন। 

শাহাবুদ্দিন পেশায় আটোরিকসা চালক প্রতিদিনের ন্যায় গ্যারেজে আবস্থান করে। হঠাৎ নবী হোসেন রিকশার গ্যারেজে ঢুকে চাঁদা দাবি করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় সে ক্ষিপ্ত হয়ে শাহাবুদ্দিনকে মারধর করে। 

এ সময় নবী হোসেনের তার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে শাহাবুদ্দিনের বাম চোখে আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এবং প্রাণনাশের হুমকি দিয়ে সাথে থাকা নগদ টাকা ১টি স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা (এসআই) মো. ছাব্বির হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন